খোলা আকাশের নিচে শিশুদের খেলাধুলার ব্যতিক্রমী আয়োজন

বর্তমানে রাজধানীর শিশুরা মোবাইল গেমস যতটা খেলে, ক্রিকেট-ফুটবল ততটা নয়। এক কথায় দৌড়ানো, সাইকেল চালানো ও ক্রিকেট-ফুটবল খেলার মতো সুষ্ঠু পরিবেশই তারা পাচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণে গত এক বছর ধরে ব্যতিক্রমী একটি কর্মসূচি পালন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। গত মাস থেকে এর সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ব্র্যান্ড সার্ফ এক্সেল।

সার্ফ এক্সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি উদ্যোগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ২০১৭ সালের ১০ নভেম্বর থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের প্রায় ২০০ মিটার অংশে প্রতি মাসের প্রথম শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই তিন ঘণ্টা সময় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে নিজের মতো খেলাধুলা, শরীরচর্চা, ব্যায়াম, সাইকেল চালানো, আড্ডাসহ নানারকম সামাজিক কার্যক্রমে অংশ নেন। এখানে আসার জন্য কোনো ধরনের নিবন্ধন বা টিকিট কাটতে হয় না।

LEAVE A REPLY