ক্রিকেটের মহাযজ্ঞে বিশ্বস্ত সঙ্গী ক্রেডিট কার্ড

কারওয়ান বাজারে দেখা বন্ধু সুমন রহমানের সঙ্গে। বিশ্বকাপ ক্রিকেট দেখতে যাচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে যাওয়ার আগে দেখা করতে এসেছে। কারওয়ান বাজার থেকেই রওনা দেবে বিমানবন্দরের উদ্দেশে। ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়া বন্ধুকে দেখে অবাক। তার হাতে বড় কোনো ব্যাগ নেই। সঙ্গে রয়েছে শুধু পাসপোর্ট রাখার ছোট্ট একটা ব্যাগ। আমার জানতে চাওয়ার দৃষ্টি দেখে সুমন আমাকে জানায়, এক ক্রেডিট কার্ড থাকলে দেশ থেকে ব্যাগ ভরে পোশাক আর টাকা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। ক্রেডিট কার্ডই সব প্রয়োজনের সঙ্গী।

কেন ক্রেডিট কার্ড
ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ ব্যবহার বা খরচ করতে পারবেন বা তুলতে পারবেন। নির্দিষ্ট সময় পর টাকা পরিশোধ করতে হবে। বাংলাদেশের প্রায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাকু​র্লার অনুযায়ী, গ্রাহকের বিদেশি মুদ্রা আমানত অ্যাকাউন্ট, বিদেশি মুদ্রা অ্যাকাউন্ট বা এক্সপোর্টার রিটেনশন কোটা অ্যাকাউন্টের মতো গ্রাহককে বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের বিপরীতে একটি আন্তর্জাতিক কার্ড ইস্যু করা যেতে পারে।

LEAVE A REPLY