কোয়াব কার্যালয়ে অনুষ্ঠিত হলো টুকানা আইএসপি ইআরপি ডেমো ডে

অনুষ্ঠিত হলো টুকানা আইএসপি ইআরপি ডেমো ডে। গতকাল রাজধানীর হাতিরপুলে সাইবার ক্যাফে ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের এই প্রথম আইএসপি ব্যবসাবান্ধব স্বয়ংসম্পূর্ণ ও স্বয়ংক্রিয় আইএসপিইআরপি আনুষ্ঠানিকভাবে ডেমোনেস্ট্রেশন করা হয়। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে কয়েক শ’ আইএসপি ব্যবসায়ী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অ্যাপ্লিকেশনটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের সিইও সম্পূর্ণ এপ্লিকেশনটির নানা দিক তুলে ধরে বলেন, এই অ্যাপ্লিকেশনটি আইএসপি ব্যবসাকে স্বয়ংসম্পূর্ণ ও স্বয়ংক্রিয়তা প্রদান করে, ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ধরনের আইএসপি ব্যবসাবান্ধব এটিই বাংলাদেশের প্রথম ইআরপি অ্যাপ্লিকেশন যা সম্পূর্ণ মাইক্রোটিক কমপ্লায়েন্ট ও বিটিআরসি রিপোর্ট প্রদানে সক্ষম। এখানে, আইএসপি ব্যবসার কাস্টমার রেকর্ড ম্যানেজমেন্ট (সিআরএম), এইচআরএম, কল সেন্টার ম্যানেজমেন্ট, বিটিআরসি রিপোর্ট, ডিফল্টার ম্যানেজমেন্ট, বিলিং (অনলাইন পেমেন্ট মেথডস), ইনভেন্টরি, একাউন্টিং, বক্স ম্যানেজমেন্ট, মাইক্রোটিক কন্ট্রোল, রিয়েল আইপি ম্যানেজমেন্ট, মাল্টিপল মাইক্রোটিক ইউজার মাইগ্রেশন, কমপ্লেইন ম্যানেজমেন্ট, প্রিপেইড কার্ড সিস্টেম সহ অনেক অনেক ফিচার নিয়ে জেবিআরসফট সম্পূর্ণ অনলাইনভিত্তিক আইএসপি ইআরপি সফটওয়্যারটি তৈরি করেছে।

LEAVE A REPLY