কোটি টাকার গাড়ির দাম নামল লাখ টাকায়

যুক্তরাজ্যের তৈরি বিশ্বের শীর্ষ পর্যায়ের বিলাসবহুল গাড়ি ল্যান্ড রোভার। এই ব্র্যান্ডের কালো রঙের রেঞ্জ রোভার স্পোর্টস ভি৮ মডেলের গাড়ি বিক্রির জন্য ২০১৬ সালে নিলামে তুলেছিল কাস্টমস কর্তৃপক্ষ। নিলামে প্রায় ১২ বছরের পুরোনো ৪৩৯৪ সিসির এই গাড়ির জন্য ১ কোটি ১১ লাখ টাকার সর্বোচ্চ দর প্রস্তাব করেছিল চট্টগ্রামের পিএইচপি গ্রুপ। কিন্তু ওই দরে বিক্রি না করে ২০১৭ সালে আবার নিলামে তোলা হয়। সেবার কোনো ক্রেতা ছিল না এই গাড়ির। এবার নিলামে এই গাড়ির সর্বোচ্চ দর পড়েছে ২১ লাখ ৫ হাজার টাকা।

LEAVE A REPLY