কোটা সংস্কার আন্দোলনে ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা অঞ্জন দত্ত

কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল। শনিবার কোটা সংস্কার আন্দোলনে পাখির চোখে ধারণ করা ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন ভারতীয় সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত। ভিডিওতে শোনা গেছে, ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা।’
গতকাল রোববার ভিডিওটি শেয়ার করে অঞ্জন দত্ত লিখেছেন, ‘এই শব্দটা দারুণ শোনাচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনে তোলা এক রিকশাচালকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, কপালে বাংলাদেশের পতাকা বেঁধেছেন। রিকশায় দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দিকে ‘স্যালুট’ জানাচ্ছেন তিনি।

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতেও ছবিটি নিয়ে আলোচনা চলছে। আলোচিত ছবিটি ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও ফেসবুকে পোস্ট করেছেন।

হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে শনিবার তিনি লিখেছেন, ‘তোমার মনে যেজন আছে, আমার মনেও সেজন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। কালে কালে দেখা যায়।’