কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি শিক্ষার্থীর সময় ও পরিশ্রম দুটোই বাঁচায়

ডিজিটাল যুগে পড়াশোনার ধরন বদলে গেছে। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা বই, নোট ও রেফারেন্স বই ঘেঁটে তথ্য বের করতে হতো। এখন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি কয়েক সেকেন্ডেই সেই কাজ সেরে দিচ্ছে। এআই শুধু তথ্য খুঁজে দেয় না। বরং নোট তৈরি, সারাংশ লেখা, অনুবাদ, প্রশ্নের উত্তর দেওয়া, এমনকি পরীক্ষার প্রস্তুতিতেও সহায়তা করছে।

সঠিকভাবে ব্যবহার করলে এই প্রযুক্তি শিক্ষার্থীর সময় ও পরিশ্রম দুটোই বাঁচায়। শেখাকে করে আরো আকর্ষণীয়। পড়াশোনার সময় নোট নেওয়া একটি অপরিহার্য কাজ। তবে ক্লাসে লেকচার শোনার পাশাপাশি হাতে লিখে বা টাইপ করে নোট নেওয়া অনেক সময় কষ্টকর হয়।