বিবেচনায় নিন মুখের গড়ন
কীভাবে চুল কাটাবেন, তা যতটা না আপনার চুলের রং, ধরন, ঘনত্ব—এগুলোর ওপর নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে আপনার মুখ ও মাথার গড়নের ওপর। তাই সেটাতেই বেশি গুরুত্ব দিন। তাই বলে আপনার চুলের ধরনকে উপেক্ষা করবেন না। সেটাও মাথায় রাখুন।
অনুসরণে সচেতনতা
তারকারা চুল কাটার ব্যাপারে বেশ যত্নশীল। সে জন্য তারা পেশাদার লোকজনের পরামর্শও নেন।কাজেই এ বাবদে তাদের অনুসরণ করাটা একদমই মন্দ নয়। তবে সেটা করতে হবে সচেতনভাবে। সে জন্য আপনার পছন্দের তারকার চেয়ে বেশি গুরুত্ব পাবে, কোন তারকার মুখের গড়ন, শারীরিক উচ্চতা, চুলের ধরন আপনার কাছাকাছি।
নাপিতের মতামত নিন
অনেকেই সেলুনে পছন্দের চুলের কাটের ছবি নিয়ে যান। নাপিতকে ধরিয়ে দিয়ে বলেন সেটাই করে দিতে। এটা না করে তার পরামর্শও নিন। তাকে জিজ্ঞেস করুন, সেই কাটে আপনাকে কেমন লাগবে। সাধারণত সবার জন্যই চুলের কাট খানিকটা পরিবর্তন করতে হয়। সেটা করার স্বাধীনতা তাকে দিন।






