ওজন না কমালে ছাঁটাই

উচ্চমাধ্যমিক পাস না করেও পাইলট হওয়ার খবরের পর আবার শিরোনাম পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। এবার বিমান সংস্থাটি বলেছে, ওজন না কমালে ফ্লাইট অ্যাটেনডেন্টদের চাকরি হারাতে হবে। ছয় মাসের মধ্যে ‘ছিপছিপে, মানানসই ও মেদহীন’ হতে হবে, অন্যথায় চাকরি চলে যেতে পারে।

ইনডিপেনডেন্ট ও সিএনএনের খবরে বলা হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এক নির্দেশনা জারি করে বলেছে, ওজন না কমালে ফ্লাইট অ্যাটেনডেন্টদের চাকরি হারাতে হতে পারে । নতুন বছরের প্রথম দিনে জারি করা সেই নির্দেশনায় দেশটির বিমান সংস্থার ১ হাজার ৮০০ ফ্লাইট অ্যাটেনডেন্টকে ‘ছিপছিপে, মানানসই ও মেদহীন’ হতে বলা হয়েছে। আর এ জন্য তাঁদের সময় দেওয়া হয়েছে আগামী ৬ মাস। নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইট অ্যাটেনডেন্টদের প্রতি মাসে পাঁচ পাউন্ড করে ওজন কমাতে হবে। এভাবে ছয় মাসে ৩০ পাউন্ড ওজন কমাতে পারলেই ফ্লাইট অ্যাটেনডেন্টরা বিমানের ভেতরে দায়িত্ব পালন করতে পারবেন। এর ব্যত্যয় ঘটলে কাজ করতে পারবেন না। তবে যাঁরা ‘ছিপছিপে, মানানসই ও মেদহীন’ তাঁদের চাকরি হারানোর কোনো চিন্তা নেই বলেও নির্দেশনায় বলা হয়েছে।

LEAVE A REPLY