১৬ জুন উত্তরার সব কটি শুটিং হাউসই কমবেশি গমগম করছিল। ১৩ নম্বর সেক্টরে আপন ঘর–এ শুটিং করছিলেন মোশাররফ করিম। ১০ নম্বরে আফরান নিশো। তাঁর পাশেই ব্যস্ত অপূর্ব ও মেহ্জাবীন চৌধুরী। পুবাইলের শুটিংবাড়িগুলোতেও একই চিত্র। সেখানে ব্যস্ত জাহিদ হাসান, চঞ্চল চৌধুরীরা। এগুলো সবই ঈদের নাটক। তারকা এবং শুটিংবাড়িগুলোর এই ব্যস্ততায় নাট্যাঙ্গনে ফিরেছে স্বস্তি। টেলিভিশন অনুষ্ঠান বিভাগ ও প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার জন্য চার শতাধিক নাটকের নির্মাণকাজ চলছে।






