
ঢাকার কারওয়ান বাজারে মসলার বাজার প্রায় ফাঁকা। বিক্রেতা আছেন, ক্রেতা নেই। দুই ঘণ্টা ধরে সেই বাজারে এদিক-সেদিক ঘুরে মসলার বাজারে ফের উঁকি দিয়েও ক্রেতার দেখা পাওয়া গেল না। শুক্রবার বলেই কি ক্রেতাশূন্য? বিক্রেতারা বলছেন ভিন্ন কথা।
পবিত্র ঈদুল আজহার আগে মসলার বাজার যেভাবে জমে ওঠে, এবার সেভাবে এখনো জমে ওঠেনি। তাঁদের দাবি, মসলার দাম সেভাবে না বাড়লেও, বেশির ভাগ মানুষ বাড়ি চলে যাওয়ায় ক্রেতা কমে গেছে বলে মনে করছেন তাঁরা।






