ইরানের কুর্দিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

ইরানের কুর্দিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১১২ জন নিহত হয়েছেন। কুর্দিস্তান প্রাদেশিক জরুরি বিভাগের প্রধান বলেছেন, হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৯৬৯ জন । বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে একথা জানিয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে আতহ ২৭ জন হাসপাতালের সাধারণ ওয়ার্ডে হাসপাতালে ভর্তি এবং পাঁচজন আইসিইউয়ে রয়েছেন।২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানে প্রায় এক হাজার ৪৫০ জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত হয়েছে ১২ জন চিকিৎসক। লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৩ জন শিশু।