পাকিস্তানের নির্বাচন শেষে এখন নতুন সরকার গঠনের হিসাব-নিকাশ চলছে। এরই মাঝে রাজনৈতিক প্রতিহিংসার এক চরম নজির দেখা মিলল। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পতাকা গায়ে জড়িয়ে দিয়ে কুকুরকে গুলি করে মারা হয়েছে। আর ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রতিবাদেও এমনটা করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এ ঘটনায় আজ শনিবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। খাইবার পাখতুনখাওয়া পুলিশের এক টুইটে এ কথা বলা হয়েছে।
টুইটে পুলিশ বলেছে, রাতভর চেষ্টা করে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই দুই ব্যক্তি কুকুরকে নির্যাতনের ভিডিও করেন। পুলিশ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ওই দুই ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছেন।
ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ওই দুজন খাইবার পাখতুনখাওয়ার বিরোধী দল কওমি ওয়াতান পার্টির কর্মী। তাঁরা হলের বান্নু জেলার জিন্দি আলী খেল এলাকার হজরত ওমর ও নাসিরুল্লাহ।






