আগামী ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার ছবি ‘অপারেশন সুন্দরবন’। এই চলচ্চিত্রের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কীভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হবে।
‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপংকর দীপনের পরিচালনায় র্যাব ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করবে থ্রি হুইলারস লিমিটেড।






