আমিনবাজারে ট্রাক চালককে কুপিয়ে হত্যা

সাভারের আমিনবাজারে সাগর (২৪) নামের এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে যে কোনো সময় ওই ট্রাক চালককে হত্যা করা হয়। সকালে স্থানীয়রা টেম্পুস্ট্যান্ডের একটি ট্রাকের নিচে ট্রাক চালকের মরদেহ দেখে সাভার মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ট্রাক চালকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহত সাগরের বাবা ঝড়ু মিয়া একজন জেলে। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার শ্যামপুর গ্রামে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। কি কারনে ওই ট্রাক চালককে দুর্বৃত্তরা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY