আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘প্রিন্সিপাল অব দ্য ইয়ার’ হলেন লে. শরীফ উদ্দিন

‘ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড ২০১৮, দুবাই’ তে এ বছর ‘বেস্ট ইনস্টিটিউশন’ ও ‘প্রিন্সিপাল অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শরীফ উদ্দিন (পদাতিক)। আন্তর্জাতিক পরিমণ্ডলে ৩২ ক্যাটাগরিতে বিশ্বের ২০টি দেশের পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রধান এই অনুষ্ঠানে অংশ নেন।

গত ২৩ ডিসেম্বর দুবাইয়ের ‘লা মেরিডিয়ান হোটেল’ লাউঞ্জে শরীফ উদ্দিনের হাতে পদক ও পুরস্কার তুলে দেয় আয়োজক পক্ষ। এই পুরস্কার ছাড়াও পরপর দুই বছর শরীফ উদ্দিন ও তাঁর প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা সপ্তাহ—২০১৭ ও ২০১৮ তে মোহাম্মদপুর থানার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেরা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধানের স্বীকৃতি লাভ করেছিল। ২০১৪ সালের ডিসেম্বরে শরীফ উদ্দিনকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করে সরকার।

LEAVE A REPLY