আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ কার্যকর হলে আদালতের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটন এরইমধ্যে আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবার আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।