আজ ৪৭ বছরে পা রেখেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন ছিল আজ। সেটা ভুলে বসে ছিলেন বর অভিষেক বচ্চন? দিন চলে গেল, রাত ১০টায় ফেসবুকে একটি রোমান্টিক ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। লিখেছেন, ‘হ্যাপি বার্থডে ওয়াইফি।’

ঐশ্বরিয়া যেখানে থাকেন, সেটা একটা তারকামহল। যতগুলো ঘর, তার সব কটিতেই জলজ্যান্ত তারকা ঘোরাফেরা করেন। শ্বশুর অমিতাভ, শাশুড়ি জয়া বচ্চন, বর অভিষেকসহ পরিবারের সবাইকে ভারতবাসী শ্রদ্ধা করেন। এমনকি বাড়ির ছোট সদস্য আরাধ্যর করোনা হয়েছে কি না, এ নিয়েও উদ্বিগ্ন ছিল ভারতের গণমাধ্যম। সেই বাড়ির সবচেয়ে উজ্জ্বল তারকা ঐশ্বরিয়ার আজ জন্মদিন ছিল। আজ ৪৭ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী।