নিজস্ব রিপোর্টার : কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের ন্যায় ০৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার বিএনপি ও জামাতের কোটা বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা ,জেলা ,সদর সিলেটের বিভিন্ন জায়গা যেমন: বন্দর বাজার, কালিঘাট সিলেট , বিশ্বনাথ-বালাগঞ্জ বাজারে বিজয় মিছিল বের করে। এ সময় সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারোজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর সহ , প্রতিমন্ত্রী শফিকুর রাহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এমপি সহ-আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
সিলেট মহানগরের ছাত্রলীগ নেত্রী , বর্তমান যুক্তরাজ্য প্রবাসী , বিশ্বনাথ উপজেলার মুন্সির গাঁও গ্রামের মোসাম্মৎ পারুল বেগম এর বাড়িতে হামলা ও ভাংচুর করে বিএনপি ও জামাতি ইসলামীর নেতাকর্মীরা l বর্তমান রাজনৈতিক ভয় ও গ্রেফতার আতঙ্কের কারণে তার বাবা- মা বাড়ি ছাড়া, স্থানীয় বিএনপি – জামাতের সন্ত্রাসীরা ইতিমধ্যে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে l
উপজেলার রায়নগর বাজার, রশিদপুর বাজার, করপাড়া বাজার, দীঘলি বাজার, গোবিন্দগঞ্জ সুনামগঞ্জ , ছাতক, লামাকাজি বাজার, লামা পাড়া বাজার,নয়াপাড়া বাজার সহ সারা উপজেলা জুড়ে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের বাসাবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ সহ ব্যাপকভাবে তান্ডব চালায়।
এছাড়া সিলেটে আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ সাহেবের বাগানবাড়ি , লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ ব্যাপকভাবে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। ইতিমধ্যে সারাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বহু নেতা কর্মীসহ , পুলিশ খুন হয়েছে বিএনপি ও জামাতের হামলার কারণে l
চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে দেশের বিভিন্ন জায়গা থেকে l আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত ।





