ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ‘উচ্চশিক্ষায়ন-একাডেমিক ব্যবস্থাপনা: ভূমিকা ও কর্মকৌশল’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাবেক উপাচার্য ও বর্তমান বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ইমরান রহমান কর্মশালায় মূল বক্তা ছিলেন। আইইউবির ঊর্ধ্বতন একাডেমিক কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।
কর্মশালার অধিবেশনে অধ্যাপক রহমান উচ্চশিক্ষা ও বৃহত্তর সমাজে গবেষণার গুরুত্ব ও প্রভাব; জবাবদিহি ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা; ছাত্র পরামর্শ; এবং বিশ্ববিদ্যালয় ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী বন্ধন স্থাপনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।






