অ্যাপ জানাবে দেশের ইতিহাস

তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে একটি শিক্ষামূলক অ্যাপ তৈরি করেছে আরএফএলের স্টেশনারি পণ্যের ব্রান্ড গুডলাক। আজ রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে শিক্ষামূলক অ্যাপটির উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

‘৫২ তে বর্ণমালা, ৭১-এ দেশ; অক্ষরে খুঁজে নাও তোমার বাংলাদেশ’ নামের একটি উদ্যোগের আয়োতায় তৈরি করা হয়েছে অ্যাপটি। এর মাধ্যমে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনাকে তুলে ধারার চেষ্টা করা হয়েছে।

LEAVE A REPLY