ইংল্যান্ডের অন্য ভেন্যুর তুলনায় হেডিংলিতে নিশ্চিতভাবেই সুইং একটু বেশি হয়। তবে কোহলি নিলেন ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত, হয়তো লর্ডসে দারুণ জয়ের আত্মবিশ্বাসে ভর করেই। তবে অ্যান্ডারসনের সামনে শিগগিরই অসহায় হয়ে পড়ল ভারতের টপ অর্ডার। এরপর ওলি রবিনসন এসে আঘাত করলেন। ক্রেইগ ওভারটন করলেন জোড়া উইকেটের মেডেন ওভার। স্যাম কারেন অনুসরণ করলেন তাঁকে। এরপর ওভারটন এসে নিলেন আরেকটি—ভারতের ‘খেল খতম’ এভাবেই!






