উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য নতুন অফিস ২০১৯ উন্মোচন করেছে মাইক্রোসফট। গতকাল সোমবার নতুন অফিস ২০১৯ উন্মোচন করা হয়। মাইক্রোসফটের অফিস ৩৬৫ সেবার আওতায় যাঁরা নেই, তাঁদের জন্য হালনাগাদ অফিস ২০১৯ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। অফিস ৩৬৫ সেবার আওতায় থাকা গ্রাহকেরা প্রতি মাসেই ফিচার হালনাগাদ পেয়ে থাকেন।
আগের তিন বছর ধরেই অফিস ২০১৯-এর নতুন ফিচারগুলো অফিস ৩৬৫-এ আনা হয়েছে। এবার আলাদাভাবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, প্রজেক্ট, ভিজিও অ্যাকসেস এবং পাবলিশার-এ আনা হয়েছে ফিচারগুলো।




