অক্টোবরে খুলবে বিনোদনের সব দরজা

করোনার অচলায়তন ভাঙতে শুরু করেছে। নাটক ও সিনেমার শুটিং শুরু হয়েছে সীমিত পরিসরে। ইতিমধ্যে সেসব কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে গেছে। নাট্যমঞ্চেও জ্বলে উঠেছে আলো। করোনার আগের দিনগুলো থেকে ব্যতিক্রম শুধু এটুকুই, স্বাস্থ্যবিধি মেনে চলছেন সবাই। তথ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে সিনেমা হল খুলে দেওয়া হবে। নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজকেরাও প্রস্তুত। বলা চলে বিনোদনের রঙিন ভুবন সচল হচ্ছে অক্টোবর মাসে।গত মাসে মহিলা সমিতি মিলনায়তনের মঞ্চে আয়োজন করা হয় শূণ্যনের নাটক লাল জমিন। সেপ্টেম্বর মাসে সপ্তাহের শুক্র ও শনিবার দুদিন নিজস্ব মহড়াকক্ষে স্বল্পসংখ্যক দর্শকের জন্য নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে প্রাচ্যনাট। নাট্যকর্মীদের অপেক্ষা, কবে খুলবে শিল্পকলা একাডেমি।