আবার তৌকীর আহমেদের পরিচালনায় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম। ছবির নাম ও শুটিংয়ের দিনক্ষণ প্রসঙ্গে এখনো চূড়ান্ত কিছু না জানা গেলেও তৌকীর জানিয়ে রাখলেন, এই ডিসেম্বরে কাজ শুরু হবে।
১৩ বছর আগে ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়...
১৫ দিন পরে বাসায় ফিরলেন সংগীতশিল্পী বেবী নাজনীন। পুরোপুরি সুস্থতার জন্য তাঁকে আরও ১৪ দিন বাসায় আইসোলেশনে থাকতে হবে। পারিবারিক সূত্র জানিয়েছে, এই শিল্পী এখন আগের চেয়ে ভালো আছেন। গত ১৮ নভেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে...
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চলচ্চিত্র অভিনেত্রী সালমা বেগম সুজাতা। চিকিৎসকেরা জানিয়েছেন, বাসায় গেলেও বেশ কয়েক দিন তাঁকে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে। প্রতি সপ্তাহে হাসপাতালে গিয়ে চেকআপ করিয়ে আসতে হবে। আগামী তিন মাস জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে...
নভেম্বর মাসে শুক্রবার এসেছে চার দিন। শুক্রবারের সঙ্গে নতুন সিনেমা মুক্তির একটা যোগসূত্র আছে। আজ মাসের শেষ দিন। এই চার শুক্রবারে মুক্তি পায়নি একটি নতুন ছবিও। প্রেক্ষাগৃহে পুরোনো ছবি চালালেও, সিনেমা হল খাঁ খাঁ, দর্শক নেই।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক...
অভিনয়জীবনে আফজাল শরীফ যদি কিছু শিখে থাকেন, সেটা আলী যাকেরের অবদান। ক্যারিয়ারের শুরুর দিকেই আলী যাকেরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। গতকাল দিনের শুরুতেই তাঁর মৃত্যুর খবর শুনে সেসব স্মৃতি স্মরণ করতে করতে ভেঙে পড়েন আফজাল শরীফ।কদিন হলো...
প্রায় ৫০ বছরের মঞ্চজীবন আলী যাকেরের। অভিনয় করেছেন ‘নূরলদীনের সারাজীবন’, ‘গ্যালিলিও গ্যালিলি’, ‘দেওয়ান গাজীর কিস্সা’, ‘এই নিষিদ্ধ পল্লিতে’, ‘বাকি ইতিহাস’-এর মতো নাটকগুলোতে। শুরুটা ১৯৭২ সালে। আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটিতে প্রথম অভিনয় করেন। ইঞ্জিনিয়ারিং...
‘রূপবান’খ্যাত অভিনেত্রী সুজাতা আজ বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। হঠাৎ করেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। একসময় ব্যথা বাড়তে থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এসব তথ্য জানালেন...
ইনস্টাগ্রাম আইডি চালু করতে না করতেই ধাক্কা খেতে হয়েছে শাকিব খানকে। বাংলাদেশের জনপ্রিয় এই নায়ক ইনস্টাগ্রামে আসার আগেই তাঁর নামে সেই মাধ্যমে অসংখ্য ভুয়া আইডি সক্রিয় ছিল। তাঁরা শাকিব খানের বিভিন্ন সিনেমার স্থিরচিত্র ও কাজের তথ্য সেসব আইডি থেকে...
গত ১৫ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর। রেখে গেছেন প্রায় ৭০ বছরের শিল্পসাধনার ফসল। প্রয়াণের পর তাঁর শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনশালায়। ‘মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন’ শীর্ষক...
অভিনেতা আলী যাকের এখন কিছুটা সুস্থ। বার্ধক্য, হার্টের সমস্যাসহ কিছু শারীরিক জটিলতার কারণে ১৭ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এখনো সেখানে চিকিৎসাধীন তিনি। তবে আগের চেয়ে কিছুটা ভালো বোধ করছেন। শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন বলে...













