ভার্চ্যুয়াল প্রদর্শনী

গত ১৫ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর। রেখে গেছেন প্রায় ৭০ বছরের শিল্পসাধনার ফসল। প্রয়াণের পর তাঁর শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনশালায়। ‘মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন’ শীর্ষক সেই প্রদর্শনী নতুন এই সময়ে ঘরে বসেও যেন উপভোগ করা যায়, সে জন্য ভার্চ্যুয়াল ট্যুরের আয়োজন করা হয়েছে। আগ্রহীরা চাইলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অনলাইনে প্রদর্শনীটি দেখতে পারবেন।