ম্যাচটা জিতে যেতেই ড্রেসিংরুম থেকে সতীর্থরা দৌঁড়ে ঢুকলেন মাঠে। সবাই কাঁধে তুলে নিলেন ফরহাদ রেজাকে। মিরপুরে আজ ডিপিএল টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংককে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। দোলশ্বরকে জয়ের দোলায় যিনি দুলিয়েছেন, ফরহাদ রেজা।
প্রথমে দুর্দান্ত বোলিং করেছেন ফরহাদ।...
ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এ নিয়ে শোক পালনের সময়ও পাচ্ছে না দেশটির ক্রিকেটাঙ্গন। হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী স্টেডিয়ামে পরশুই শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই মুহূর্তে এমনিতেই সংঘাতপূর্ণ সময় পার করছে ভারত। পাকিস্তানের সঙ্গে চলছে অঘোষিত আকাশযুদ্ধ।...
রিয়াল মাদ্রিদে থাকতে লিওনেল মেসির সঙ্গে জমজমাট প্রতিযোগিতা হতো ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগিজ তারকা জুভেন্টাসে যোগ দেওয়ার পর দুজনের লড়াই শেষ না হলেও উত্তেজনায় কিছুটা ভাটা তো পড়েছেই। রোনালদো নিজেও সেভাবে কুলিয়ে উঠতে পারছেন না। ইতালিয়ান সিরি ‘আ’তে সর্বোচ্চ গোলদাতা...
কাল একবার সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন। আজ তাই আর কথা বলতে চাইলেন না। কথা যা বলার তো বল আর ব্যাট দিয়ে বলিয়েছেন। নিজের মুখ দিয়ে নতুন করে আর কী বলবেন সাব্বির রহমান! ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে আজ আবাহনী-ব্রাদার্সের ম্যাচে তিনিই...
চাপের মুখে ম্যাচ জেতার ফর্মুলা তাহলে এই? দলের মূল ব্যাটসম্যানরা যেখানে চাপে চিড়ে চ্যাপ্টা হয়ে সব ড্রেসিং রুমে আশ্রয় খুঁজে নিচ্ছিল, সেখানে দুই বোলার মিলে চাপ জয় করলেন অনায়াস। প্যাট কামিন্স ও ঝাই রিচার্ডসন অবিশ্বাস্যভাবে রুদ্ধশ্বাস এক জয় এনে...
শ্রীলঙ্কার সামনে ইতিহাস গড়ার সুযোগ। সেই ইতিহাস এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের। শুধু সিরিজ জয়? দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো প্রোটিয়াদের ধবলধোলাই করার সুযোগও লঙ্কানদের সামনে। ইতিহাস গড়তে পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে আর...
ফুটবল নিয়ে ভীষণ আবেগ, তাই ডিয়েগো সিমিওনে একটু খ্যাপাটে। ফুটবলপ্রেমী মাত্রই এটা জানেন।এ জন্য অনেকবারই সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন। কাল চ্যাম্পিয়নস লিগেও তার ছিটেফোঁটা নিদর্শন দেখিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই কোচ। সে এমনই নিদর্শন যে ক্রিস্টিয়ানো রোনালদোদের হার ছাপিয়ে আলোচনায় সিমিওনের...
ম্যাচটা ওয়ানডে হিসেবে স্বীকৃত নয়। কিন্তু খেলেছে দুটি ‘আন্তর্জাতিক’ দল—ওমান আর স্কটল্যান্ড। ওমানের ওয়ানডে মর্যাদা নেই বলে ম্যাচটা নেহাতই লিস্ট ‘এ’ ম্যাচ হিসেবেই সীমাবদ্ধ থেকেছে। আর তাতেই ওমানের নাম উঠে গেছে এক লজ্জার রেকর্ডে।
ওমান সফরে আসা স্কটল্যান্ড আজ টস...
গত মৌসুমের ফাইনালের কথা ভুলে যায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। এডেন হ্যাজার্ডের পেনাল্টি থেকে পাওয়া গোলে ম্যানইউকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল চেলসি। ম্যানইউ তক্কেতক্কে ছিল প্রতিশোধটা কীভাবে নেওয়া যায়...! চলতি মৌসুমে চেলসির মাঠে সুযোগটা হাতছাড়া করতে চাইল না ওলে গানার সুলশারের...
কথায় আছে, ‘কথা কম কাজ বেশি’। সার্জিও রামোসের কানে এই বাণী পৌঁছে দেওয়ার সময় চলে এসেছে। নইলে সাধে কেউ এত কথা বলে বিপদ ডেকে আনে? শেষ মিনিটে আয়াক্সের বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড পেয়েছেন, এতে কোনো বিপদ হয়নি। বরং...












