সঙ্গীতশিল্পী রুনা লায়লা তার সঙ্গীত জীবনের পথচলায় ষাট বছর পূর্ণ

বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা তার সঙ্গীত জীবনের পথচলায় ষাট বছর পূর্ণ করেছেন। বর্ণাঢ্যময় সঙ্গীত জীবনের অসংখ্য প্রাপ্তি, কোটি কোটি শ্রোতা দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন তিনি। দেখতে দেখতে যেন চোখের পলকেই রুনা লায়লা তার সঙ্গীত জীবনে ষাটটি বছর পূর্ণ করেছেন।

তাঁর সঙ্গীত জীবনের ষাট বছরের পূর্ণতাকে আরো পরিপূর্ণ করে তুলতে স্যাটেলাইট চ্যানেল মাছরাঙ্গা টিভি রুনা লায়লাকে নিয়েই এই চ্যানেলের জনপ্রিয় শো ‘স্টার নাইট’ সাজানো হয়েছে। গত ৮ অক্টোবর রুনা লায়লার পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়। আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। জন্মদিনের ঠিক এক মাস আগেই রুনা লায়লাকে নিয়ে বিশেষ এই পর্বটি প্রচার হতে যাচ্ছে আজ শুক্রবার রাত নয়টায়।