মালয়েশিয়ার রাজনীতিতে অনেক পুরোনো খেলোয়াড় মাহাথির মোহাম্মদ। অন্যান্যবারের মতো এবারও একাই খেলতে চেয়েছিলেন তিনি। চিত্রনাট্যও সাজানো হয়েছিল। নিজেই শূন্যস্থান তৈরি করেছিলেন তাই। কিন্তু শেষতক বেশি খেলতে গিয়ে নিজেই ল্যাং খেলেন।
এবারের চিত্রনাট্যে আপাতদৃষ্টিতে শুরু থেকেই মাহাথির সুবিধাজনক অবস্থানে ছিলেন। শাসক...
জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার আর নেই। পেরুর স্থানীয় সময় গতকাল বুধবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
এএফপির খবরে জানানো হয়, জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলারের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে ফ্রান্সিসকো পেরেজ...
ভারতের দিল্লিতে তিন দিনের দাঙ্গার ঘটনার সময় পুলিশের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ একদল যুবককে মারধর করতে করতে বলছিল, তোদের স্বাধীনতার শখ মিটিয়ে দেব। ওই ভিডিওতে থাকা ব্যক্তি ও তাঁদের পরিবারের সঙ্গে...
করোনা ভাইরাসের সংক্রমণ চীনের পর সবচেয়ে বেশি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার নতুন করে ৫০৫ জন সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৬৬। দক্ষিণ কোরিয়ায় নতুন সংক্রমিত ব্যক্তিদের...
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগের পরই উপপ্রধানমন্ত্রী ড. ওয়ান আজিজা ওয়ান ইসমাইল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন বলে খবর ছড়িয়ে পড়েছে। মাহাথির মোহাম্মদ গতকাল সোমবার পদত্যাগ করার পর তাঁকে প্রধানমন্ত্রী করার বিষয়টি নিয়ে আলোচনায় শুরু হয়েছে।
ড. ওয়ান আজিজা ওয়ান...
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়া। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১৭–তে পৌঁছেছে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন...
চীনের কারাগারগুলোতেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন কারাগারে চার শতাধিক কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ভাইরাসটি প্রাদুর্ভাবের এই নতুন ‘হটস্পট’ আবির্ভূত হওয়ার ঘটনা রোগটি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় শ্যানডং...
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার আরও ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ২ হাজার ১১৮–তে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৮ জন করোনাভাইরাসের উৎপত্তিস্থল...
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি হাসপাতালের পরিচালক করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নতুন করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহান। সেখানকার উচাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং আজ মঙ্গলবার মারা যান। তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত...
করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমছে বলে দাবি করেছে চীন। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ রোগী কমার দাবি করল দেশটি। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আজ চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ২ হাজার...













