ওমান উপকূলে ইসরায়েল পরিচালিত তেলের জাহাজে হামলার ঘটনার নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ইরান। রোববার তারা এ দাবি করে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
গত সপ্তাহে তেলের জাহাজে হামলায় জাহাজটির দুই নাবিকের মৃত্যু হয়, ওই ঘটনায় ইরানকে দায়ী করে...
লিবিয়ার একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম বেঁচে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল বেশ কয়েক বছর ধরে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মতে, ২০১৪ সাল থেকে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফির বেঁচে থাকার কোনো প্রমাণ নেই। লিবিয়ার সাধারণ...
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে প্রবেশ করা যুক্তরাজ্যের রণতরিবহরকে সতর্ক করে দিয়েছে চীন। তারা এই এলাকায় যেকোনো ধরনের ‘অনুচিত’ কাজ করা থেকে বিরত থাকতে বলেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিঙ্গাপুর নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাজ্যের...
মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে ইকুয়েডর। গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়াতে ২০১২ সালে যুক্তরাজ্যে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। ২০১৯ সালে তাঁকে যুক্তরাজ্যের হাতে তুলে দেয় ইকুয়েডরের কর্তৃপক্ষ।...
সৌদি নারী মোনা কাজ করেন দেশটির নিরাপত্তা বাহিনীতে। এবারের হজের সময় তিনি হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন। কাজ করেছেন পবিত্র শহর মক্কায়।
মোনা একাই নন, এবারের হজে হাজিদের নিরাপত্তার দায়িত্বে ছিল সৌদি আরবের নারী সেনাদের একটি দল। এবারই প্রথম হাজিদের নিরাপত্তায়...
যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের দুই পরাশক্তি। দেশ দুটির মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার রেষারেষির প্রভাব পড়ছে এশিয়ায়। এশিয়ার ছোট দেশগুলো এখন ভয়ানক অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ করছে। এ ক্ষেত্রে হয় তারা অন্যের কাছ থেকে...
প্রুশিয়া ও রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ১৮০৭ সালে অভিযানে ব্যবহৃত ফরাসি সম্রাট নেপোলিয়নের ‘টুপি’টি নিলামে তোলা হচ্ছে। নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স গত বৃহস্পতিবার জানিয়েছে, নিলামে টুপির দাম হাঁকানো হতে পারে ৭ লাখ ১০ হাজার ডলার—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছয় কোটি টাকার...
সফলভাবে মহাকাশের প্রান্ত থেকে ঘুরে এলেন যুক্তরাজ্যের উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন। ছোটবেলা থেকেই মহাকাশযাত্রার স্বপ্ন তাঁর। টুইটারে সে কথা আগেই বলেছেন। তাঁর সে স্বপ্ন সফল হলো।
ক্ষণিকের জন্য মহাকাশের সীমা থেকে ঘুরে এলেন এই ব্রিটিশ ধনকুবের। তাঁর মহাকাশভ্রমণ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের...
করোনা মহামারি নিয়ন্ত্রণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত সাত ঘণ্টার কারফিউসহ বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশটিতে আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয়, নতুন করে...
আফগানিস্তানের বাদঘিস প্রদেশের রাজধানী কালা–ই–নাউ দখলে আফগান সেনা ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে। গতকাল বুধবার উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের পর আজ বৃহস্পতিবার শহরটির রাস্তায় রাস্তায় তালেবান যোদ্ধাদের মোটরযানে করে টহল দিতে দেখা গেছে। এএফপি ও রয়টার্সের খবর।
আফগানিস্তান...













