নেপোলিয়নের ‘টুপি’টি নিলামে

নেপোলিয়নের ব্যবহৃত ১৯টি টুপির মধ্যে দ্বিকোণবিশিষ্ট এ টুপিকে স্বতন্ত্র বলে মনে করছেন ইতিহাসবিদেরা। এর আগে ২০১৮ সালে নেপোলিয়নের ওয়াটার লু যুদ্ধে ব্যবহৃত টুপি নিলামে তোলার পর এটিই শেষ বাইকর্ন (দ্বিকোণবিশিষ্ট) টুপি। নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স জানিয়েছে, নেপোলিয়নের ২০০তম মৃত্যুবার্ষিকী স্মরণে তাঁর ব্যবহৃত বিভিন্ন জিনিস নিলামের আয়োজন করা হবে।