ভারতের এবারের লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা কিছুটা আটকানো গেছে। মানুষ এবার আর বিজেপির ধর্মান্ধতার পক্ষে রায় দেয়নি।’
সেই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও বিজেপির সমালোচনা...
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে ইরানের জনগণের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম।’
তাইওয়ানের একটি মাছ ধরার নৌকা অবৈধভাবে চীনের জলসীমায় প্রবেশ করলে চীনা কোস্টগার্ড নৌকাটিকে জব্দ করেছে। আটক করেছে সেটির পাঁচ ক্রুকেও। ক্রুদের মধ্যে দুজন তাইওয়ান এবং তিনজন ইন্দোনেশিয়ার নাগরিক।
গত মঙ্গলবার রাতে নৌকাটি জব্দ করা...
আর্জেন্টিনার সরকার গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। এটিকে এখন রাষ্ট্রীয় বিজ্ঞাপন ও ‘প্রচারণা’ সংস্থায় রূপান্তর করা হবে।
সংবাদ সংস্থাটি বামপন্থীদের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছিলেন দেশটির কট্টর ডানপন্থী...
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ‘সমন্বিত পরিকল্পনা’ তৈরি করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট...
জাপানে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে দেশটিতে অবস্থান করা এক মার্কিন সেনার বিরুদ্ধে। গত মার্চ মাসে তাঁর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। মঙ্গলবার এ ঘটনা প্রথমবারের মতো সামনে আসে।
জাপানে প্রায় ৫৪...
চাঁদের দক্ষিণ মেরু থেকে কিছু নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এল চীনের নভোযান চ্যাংই–৬। স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা ২টা ৭ মিনিটে নভোযানটির পৃথিবীতে ফিরে আসে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চাঁদের দূরতম অঞ্চল দক্ষিণ...
সৌদি আরবে পবিত্র কাবাঘরের তত্ত্বাবধায়ক শেখ সালেহ আল–শাইবা গত শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর কাছে পবিত্র কাবাঘরের চাবিও ছিল।
দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেখ সালেহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।...
গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বেসামরিক প্রতিরক্ষা অফিস এ তথ্য জানিয়েছে।
হামাসের এক মুখপাত্র বলেন, গাজার আল শাতি শরণার্থীশিবির এলাকায় একটি...
প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারাল্লাহ। গত সপ্তাহে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে, তাহলে ভূমধ্যসাগরের...













