সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে দুই পুঁজিবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৮ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯৪৩ পয়েন্টে।
দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে...
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সাশ্রয়ী মূল্যে নিয়ে এল ১১০ সিসির ২টি নতুন মডেল ‘লিভো’ ও ‘ড্রিম নিও’ মোটরসাইকেল। হোন্ডা লিভো ও ড্রিম নিও উৎপাদিত হয়েছে হোন্ডার আন্তর্জাতিক মান বজায় রেখে। গত বছরের নভেম্বরে মুন্সিগঞ্জে উদ্বোধন হয় হোন্ডার নিজস্ব ফ্যাক্টরি।...
সংকট থেকে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে, তার বড় উদাহরণ বাংলাদেশের গবাদিপশু খাত। চার বছর আগেও দেশের চাহিদার বড় অংশ মিটত প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমার থেকে আমদানি করে। ২০১৪ সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় এসে বাংলাদেশে...
দেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার নিয়ে এল ব্লুএয়ার অ্যাডভান্সড এয়ার পিউরিফায়ার ও কেবিন এয়ার সম্ভার। আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে পণ্যটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গারের নতুন পণ্যটি সম্পর্কে বলা হয়েছে, বাসা ও অফিসে ব্যবহারের...
অনুষ্ঠানের শুরুতে মেহেদি মিরাজকে ফুল দিয়ে বরণ করে নেন এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশের ব্র্যান্ডিং করছে ক্রিকেট। যার নেতৃত্ব দিচ্ছে মিরাজের মতো উদীয়মান তারকারা। মিরাজ অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট তারকা। অন্যদিকে...
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মিলটন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আজিজার রহমান বলেন, বগুড়ায় তৈরি সেচের পাম্প ভারতে রপ্তানি শুরু হয়েছিল ১৯৯৫ সালে। এই পাম্প রপ্তানির মধ্য দিয়ে বিদেশের বাজারে প্রবেশ করে বগুড়ার কৃষি প্রকৌশল...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাটি চায়ের জন্য বিখ্যাত। সেখানকার টিলায় টিলায় চা আবাদ করেন বাগানমালিকেরা। তবে এখনো অনেক টিলা অনাবাদি পড়ে আছে। সেখানে নতুন আশা জাগাচ্ছে নতুন ফসল কাসাভা, যা চাষ করছেন স্থানীয় চাষিরা।
চাষিদের একজন রাজীব কুমার রায়। শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের...
নিরাপদ পানি নিয়ে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন কিছু কথা। আসুন, শুনে নিই তা—
ছোটবেলায় সবাই পড়েছি বাংলাদেশ নদীমাতৃক দেশ। সেই হিসাবে পানির অভাব আমাদের এ দেশে নেই। তবে পানযোগ্য পানির হিসেব করতে গেলে সমীকরণে বেশ কিছু রদবদল এসে যায়।...
বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে টিকিটে মূল্য ছাড় দিচ্ছে। ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’ গ্রাহকদের জন্য তারা টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, সপ্তম বর্ষে পা দিয়েছে নভোএয়ার। এ উপলক্ষে...













