জয়পুরহাট জেলায় এবার বোরো চাষিদের মাথায় হাত। এই ধান আবাদ করে এবার তাঁরা লোকসান গুনেছেন ১০৮ কোটি ২১ লাখ টাকা। জেলায় এবার ৫ লাখ ৪১ হাজার ৫০ বিঘা জমিতে বোরোর আবাদ করেছেন কৃষকেরা। বিঘাপ্রতি ২ হাজার টাকা করে লোকসান...
ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগামী ২ বছর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন জনপ্রিয় এই ক্রিকেট অলরাউন্ডার।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এ উপলক্ষে মাশরাফি বিন মুর্তজা এবং ওয়ালটন...
শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। নীতিমালা শিথিল করে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারসহ বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে নীতিমালা শিথিলের সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা...
যাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করছেন না, তাঁদের জন্য বড় সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক। বকেয়া ঋণের ২ শতাংশ টাকা জমা দিয়েই তাঁরা ঋণ নিয়মিত করতে পারবেন। এতে সুদ হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। আর এক বছরের ঋণ...
আমদানি-রপ্তানিতে রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং রাষ্ট্রের নিরাপত্তা জোরদারে দেশের সব নৌবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দরে স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ২০২০ সালের মধ্যে এনবিআর ১০০ স্ক্যানার কিনবে, যা পর্যায়ক্রমে বিভিন্ন বন্দরে বসানো হবে।
রাজস্ব প্রশাসন মনে...
ঈদে আকাশপথে ঘরমুখী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে সৈয়দপুর-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ওই রুটে প্রতিদিন ৩টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।
ইউএস-বাংলার জনসংযোগ সূত্র জানায়, ঈদে যাত্রীদের চাপ...
লোকসানের কারণে সাড়ে চার বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিমানের সরাসরি ফ্লাইট। আজ সোমবার বিকেল সোয়া তিনটায় ১৫২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। বিমান কর্তৃপক্ষের আশা, এবার...
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ড. মাহমুদ ওসমান ইমামকে বিদায় সংবর্ধনা দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পক্ষে ব্যাংকের চেয়ারম্যান এ. কে....
জাপানের সুপরিচিত ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজনের একটি কারখানা করেছে এসিআই মোটরস। এ কারখানা আগামীকাল শনিবার উদ্বোধন করা হবে। শুধু সংযোজন নয়, ছয় মাস পর একই কারখানায় ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনও হবে। এর মাধ্যমেই মূলত বাংলাদেশে উৎপাদন প্রক্রিয়া শুরু হলো...
১৯৬০ সালে টেনিস খেলোয়াড়দের জন্য ক্ল্যাসিক সাদা স্নিকারস প্রথম মার্কেটে এসেছিল। সাদা রঙের হওয়ায় খুব দ্রুত সময়ের মধ্যেই সাদা স্নিকারস টেনিসের বাইরেও সবার মাঝে খুব জনপ্রিয় হয়ে ওঠে। দেশের বাইরে তরুণেরা এখন ক্ল্যাসিক সাদা স্নিকারসকে জিনস, চিনোস, জগারস, ফর্মাল...













