আবরার হত্যার প্রতিবাদে লন্ডনের আলতাব আলী পার্কে বিক্ষোভ সমাবেশ

বুয়েট শিক্ষার্থী আবরারকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মুভমেন্ট ফর বাংলাদেশ এর উদ্যোগে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে গত ১১ অক্টোবর শুক্রবার এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে অংশ নেয় সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইন ইউকে ও রাইটস কনসার্ন। সমাবেশে কুইন ম্যারি, বিপিপি, মিডলসেক্স, লন্ডন, সাউথব্যাংক ও কার্ডিফ ইউনিভার্সিটিসহ ইউকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রী এবং যুক্তরাজ্যপ্রবাসী শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগণ যোগদান করেন।

LEAVE A REPLY