আইটিতে দক্ষ পেশাজীবী হতে এখন কী কী শিখবেন?

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে চলেছে। সেই উন্নত ভবিষ্যৎ এর স্বপ্ন নিয়ে নির্মিত হচ্ছে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। বর্তমান সময়ের ইন্ডাস্ট্রি ও নিয়োগকর্তারা খুঁজছেন আইটিতে দক্ষ পেশাজীবী। আর সেই চাহিদাকে সঙ্গী করে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছু তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিষয়। চলুন, জানি এমন কিছু বিষয় সম্পর্কে:

কম্পিউটার গ্রাফিকস
সৃজনশীল মনের প্রতিভা বিকাশের ক্ষেত্র গ্রাফিক ডিজাইন। অনেকেই এই আকর্ষণীয় পেশাকে কম্পিউটার গ্রাফিকস বা সিজি গ্রাফিকসও বলে থাকেন। পেশাভিত্তিক এ বিষয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো যেকোনো বিষয় থেকে আসা শিক্ষার্থী খুব সহজেই গ্রাফিকস ডিজাইন শিখে নিজেকে স্বাবলম্বী করতে পারে। গ্রফিক ডিজাইন শিক্ষার্থীরা পেশা হিসেবে বেছে নিতে পারেন শিল্পনির্দেশনা বা আর্ট ডিরেকশন, ক্রিয়েটিভ ডিরেকশন, কম্পিউটার এইডেড আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং ড্রাফটার, ফ্যাশন ডিজাইনার, প্যাকেজ ও স্টেশনারি ডিজাইনার, বুক কভার ডিজাইনার, গেম ডিজাইনার, লোগো ডিজাইনার, প্রমোশনাল ডিজাইনার, ইউএক্স ডিজাইনার, ওয়েব টেমপ্লেট ডিজাইনারসহ আরও অনেক কিছু। এ ছাড়া ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটপ্লেস আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম, গ্রাফিকরিভার, সাটারস্টক, ডিজাইন ক্রাউড, ডিজাইনহিল, ফাইবার, বিহ্যান্স, ৯৯ ডিজাইন, ক্রিয়েটিভ মার্কেট প্রভৃতি। দেশীয় প্রতিষ্ঠানগুলোতেও রয়েছে গ্রাফিক ডিজাইনারের চাহিদা। গ্রাফিক ডিজাইনে আগ্রহীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের আওতায় ৪ বছরের স্নাতক ডিগ্রি রয়েছে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আইটি ট্রেনিং ইনস্টিটিউটগুলোয় তিন থেকে পাঁচ মাস মেয়াদি ও এক বছর মেয়াদি গ্রাফিক ডিজাইন ডিপ্লোমা কোর্স চালু রয়েছে।

LEAVE A REPLY