সিলেটে প্রবাসীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী

গত ৬ই আগস্ট মঙ্গলবার রাত ১১ টার দিকে সিলেট নগরীর জল্লারপাড়স্থ পাঁচভাই রেস্টুরেন্টে সামনে ছাত্রলীগ নামদারী ক্যাডারা বিনা অপরাধে যুক্তরাজ্য প্রবাসী হাসান আহমদ, রিমন আহমদ ও নাহিয়ানের উপর হামলার প্রতিবাদে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে ১২ আগস্ট সোমবার পূব্ ল্ন্ডনের আলতাব আলী পাকে্ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয় ।

সংগঠনের সভাপতি জাকের আহমদ চৌধুরীর পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক ও মানবাধিকার কমী আব্দুল মুমিন জাহেদি ক্যারল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব ড. শামসুদ্দিন আহমদ,সাবেক ছাএনেতা আব্দুল্লাহ আল মুনিম, সংগটনের উপদেষ্টা ও সাবেক ছাএনেতা মু.আব্দুল আলী, সাহিদুল ইসলাম।

LEAVE A REPLY