লন্ডনে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকের আন্তর্জাতিক সম্মেলন

গত ২২ জুুলাই হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে এর উদ্যোগে লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে আগামী ২৮ জুলাই ‘‘প্রবাসীদের অধিকার রক্ষায় ইস্ট লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে সে ব্যাপারে বিস্থারিত তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি মো. রহমত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী কাউন্সিলর মো. আয়াছ মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করে এসিস্টেন্ট সেক্রেটারী আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই, ট্রেজারার মৌলানা রফিক আহমদ, এসিস্টেন্ট ট্রেজারার আব্দুল হান্নান, সদস্য মিসবাহ জামাল ও একাউন্টেন্ট সৈয়দ আহবাব হোসেন।

LEAVE A REPLY