ফ্রিল্যান্সাররা ফেসবুক-টুইটারে যা করবেন না

ফ্রিল্যান্সাররা প্রতিষ্ঠিত হতে পারলে ভালো আয় করেন। তবে সেই আয় টিকিয়ে রাখতে তাঁদের একজন বিক্রয়কর্মীর মনোভাব তৈরি করতে হয়। নিজের আর্থিক অবস্থা ভালো রাখতে নিজের ব্র্যান্ডের নিয়মিত ব্র্যান্ডিং জরুরি। এ কাজে সামাজিক যোগাযোগের মাধ্যম ফ্রিল্যান্সারকে সাহায্য করতে পারে।

দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা জানেন, নিজের ওয়ালেট ঠিক রাখতে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের ব্র্যান্ডের সঠিক উপস্থাপন জরুরি। এ জন্য নিজেকে একজন বিক্রয়কর্মীর মানসিকতা নিয়ে সেখান থেকে লাভ খুঁজে নিতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবসা বা কাজের উপকরণ হিসেবে ব্যবহার করে কল করা, যোগাযোগ ও মিটিং ঠিক করার মতো কাজগুলো করতে পারেন। আপনার দৈনিক রুটিনের মধ্যে সামাজিক যোগাযোগের ব্যবহারের সময়সীমা ঠিক করে নিতে পারেন।

LEAVE A REPLY