ফেসবুকে আরও বেশি সক্রিয় হচ্ছে ব্যবহারকারী!

ফেসবুক ঘিরে নানা সমালোচনা বা গণমাধ্যমে ছড়ানোর বিতর্কের পরও ফেসবুকের ব্যবহার কমছে না। ফেসবুকের নেতিবাচক প্রভাবগুলোর কথা মানুষ গোনায় ধরছে না। প্রাইভেসি নিয়ে কেলেঙ্কারি, তথ্য চুরি, সাইটের সমস্যার মতো বিষয়গুলো জানার পরেও ফেসবুকের মানুষের ক্লিক করার পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। ফেসবুকের টুল অডিয়েন্স ইনসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ফেসবুক ব্যবহারকারীদের এনগেজমেন্ট বাড়তে দেখা গেছে।

ফেসবুকের দ্বিতীয় প্রান্তিকের আয় ঘোষণার আগে এটি তাদের জন্য দারুণ সুখবর। ফেসবুকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে মন্তব্য বেড়ে গড়ে পোস্ট প্রতি ৬ থেকে ৮ হয়েছে। পোস্ট লাইক ৯ থেকে ১৩ হয়েছে। বিজ্ঞাপন ক্লিক বেড়ে ১৩ থেকে ১৭ হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও ফেসবুক ব্যবহারের মানুষের আসক্তি বেড়েছে। গড়ে মন্তব্য ৪ থেকে ৫টি হয়েছে। লাইক ৯ থেকে ১৩ হয়েছে। বিজ্ঞাপনে ক্লিক ৮ থেকে ১১ হয়েছে।

LEAVE A REPLY