নারীদের কোষ্ঠকাঠিন্য

নারীরা যে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় একটু বেশি ভোগেন, তার কিছু কারণ আছে। আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) বা হাইপোথাইরয়েডের মতো রোগ নারীদের মধ্যে বেশি। এ দুটিই কোষ্ঠকাঠিন্যর অন্যতম কারণ। আরেকটি বড় কারণ হলো খাদ্যাভ্যাস। ঘন ঘন বাথরুমে যাওয়ার ভয়ে নারীরা অনেক সময় পানি কম খান, আঁশযুক্ত খাবারও প্রায়ই খাওয়া পড়ে না। অনেকেই তেমন ব্যায়াম বা কায়িক শ্রম করেন না। দীর্ঘদিনের ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্যের একটি প্রধান কারণ। কিছু ওষুধও এর জন্য দায়ী।

কোষ্ঠকাঠিন্য থেকে নারীদের অ্যানাল ফিসার, পাইলস, ইউটেরাইন প্রলাপস ইত্যাদি সমস্যা বেড়ে যায়। এগুলো তাঁদের জন্য খুবই কষ্টদায়ক ও বিব্রতকর সমস্যা। কিশোরীদের মধ্যেও কোষ্ঠকাঠিন্য প্রায়ই বড় সমস্যা হয়ে দাঁড়ায় ও অনেকেই এ জন্য ক্রনিক পেটব্যথায় আক্রান্ত হয়।

LEAVE A REPLY