ওসির অর্ধ কোটি টাকার ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

অর্ধ কোটি টাকায় কেনা পুলিশের এক কর্মকর্তার ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা এই আদেশ দেন।

ওই পুলিশ কর্মকর্তার নাম মো. রেফায়েত উল্লাহ চৌধুরী। চট্টগ্রামের পটিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দুই বছর আগে কর্মরত ছিলেন তিনি। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আছেন।

ক্রোকের আদেশ দেওয়া ফ্ল্যাটটি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর মৌজার চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটির নাসিরাবাদ আবাসিক এলাকায় অবস্থিত। জুমাইরা গ্রান্ড ক্যানিয়ন নামীয় একটি আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানের তৈরি ভবনের পঞ্চম তলার এ–৪ ফ্ল্যাটটির আয়তন ২ হাজার ১৫০ বর্গফুট। এ ছাড়া ১০৫ বর্গফুট আয়তনের পার্কিং রয়েছে ওসি রেফায়েতের নামে। ২০১৬ সালে তিনি ফ্ল্যাটটি কেনেন।

LEAVE A REPLY