লগ-ইন ও লগ-আউটের সমস্যা নিরসনে কাউন্সিলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কেয়ারার্স এসোসিয়েশনের ফলপ্রসূ আলোচনা

দীর্ঘদিন যাবৎ টাওয়ার হ্যামলেটস এ কেয়ার সেক্টরে চলে আসা লগ ইন ও লগ আউটের সমস্যা নিরসনের দাবী সর্বস্তরের কেয়ারার ও সাপোর্ট ওয়ার্কারদের। টাওয়ার হ্যামলেট কেয়ারার্স এসোসিয়েশন কেয়ারারদের এই দাবী সহ অন্যান্য দাবী আদায়ের ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন মঙ্গলবার টাওয়ার হ্যামলেট কাউন্সিলের উচ্চ পদস্থ দুই কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে কেয়ারার্স এসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কাউন্সিলের এ বিষয়ক দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গণ অত্যন্ত গুরুত্ব সহকারে লগইন ও লগ আউটের ত্রুটি সমুহের কথা শুনেন এবং তা নিরসনের জন্য কাউন্সিল, কেয়ার এজেন্সি সমুহ ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশন এক সাথে কাজ করার কথা বলেন।

উল্লেখ্য এ বৈঠক ছিলো গত ৬ জুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগসের সাথে কেয়ারার্স এসোসিয়েশনের আলোচনা সভা পরবর্তী ফলোঅপ বৈঠক।

LEAVE A REPLY