চাকরির সাইট গ্লাসডোরের করা ‘শীর্ষ ১০০ সিইও’র তালিকায় গত বছরের চেয়ে পিছিয়ে পড়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রতিষ্ঠানের কর্মীরা নাম প্রকাশ না করে সেরা সিইওর জন্য রেটিং দেন। এ রেটিং গত বছরে জাকারবার্গ ১৬তম অবস্থানে থাকলেও এ বছর তিনি ৫৫তম অবস্থানে নেমে গেছেন।
গ্লাসডোরের করা বার্ষিক ১০০ সিইওর তালিকায় প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান থেকে ২৭ জন সিইও স্থান করে দিয়েছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।






