বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনীর অংশ হিসেবে আয়োজিত হয়েছিল ৬০ সেকেন্ড মজার ক্রিকেট উৎসব। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসমূহের একজন সাবেক ক্রিকেটার ও একজন সেলিব্রেটি নিয়ে দুই জনের দল গঠন করা হয়। মজার প্রতিযোগিতায় ৬০ সেকেন্ডের মধ্যে বেশি রান তুলে জয়ী হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। খেলাটা মজার হলেও শেষ পর্যন্ত পাকিস্তানের মালালা ইউসুফের কথায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছে।






