টাবুর হিটের গোপন রহস্য

বাবার নাম জামাল হাশমী, মায়ের নাম রিজওয়ানা। হায়দরাবাদের এক সাধারণ মুসলিম পরিবারে তাঁর জন্ম। ছোটবেলায় তাঁর জন্মের পরই বাবা আর মা আলাদা হয়ে যান। তাঁর মা স্কুলশিক্ষক। তাঁর নানা গণিত আর নানি ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি অভিনেত্রী হবেন, এমন কথা ছিল না। কিন্তু তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডে দাপটের সঙ্গে দেখিয়ে যাচ্ছেন তাঁর অভিনয়প্রতিভা। তিনি দুবার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। শাহরুখ খানের যখন সর্বশেষ তিনটি ছবি ব্যর্থ, তখন তাঁর সর্বশেষ দুইটি ছবিই বক্স অফিস এবং সমালোচকদের কাছ থেকে নিয়ে এসেছে ভালো খবর। তিনি তাবাসসুম ফাতিমা হাশমি। যদিও নামের ‘হাশমি’ অংশটুকু তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি মনে করেন, তাঁর জীবনে বাবার কোনো ভূমিকা নেই। হ্যাঁ, এটাই তাঁর আসল নাম। আর ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাঁকে চেনে টাবু নামে।

টাবুকে সর্বশেষ দেখা গেছে ‘আন্ধাধুন’ এবং ‘দে দে পেয়ার দে’ ছবিতে। দুটো ছবিই বক্স অফিসে অভাবনীয় হাসিমুখ দেখেছে। ‘আন্ধাধুন’ ছবিতে টাবুকে দেখা গেছে মোহময়ী এক খুনির ভূমিকায়, অন্যদিকে ‘দে দে পেয়ার দে’ ছবিতে দর্শক তাঁকে একেবারে অন্য রকম একটা চরিত্র মঞ্জু রায়ের ভূমিকায় পেয়েছে। ৪৮ কোটি টাকা খরচ করে বানানো ‘আন্ধাধুন’ ছবি বক্স অফিস থেকে তুলে এনেছে ৬৬৩ কোটি টাকা। ‘দে দে পেয়ার দে’ ছবি আয় করেছে আশাতীত। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে টাবু তাঁর ছবির সাফল্যের রহস্য বললেন।

LEAVE A REPLY