নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল

বেশ কিছুদিন যাবত অসুস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য বিএনপি। ২ মে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের যুক্তরাজ্য বিএনপির অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠত হয়। এতে নজরুল ইসলাম খানের দীর্ঘ রাজনীতিক জীবনের নানান দিক তুলে ধরায় হয় এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক , সাধারন সম্পাদক কয়ছার এম আহমেদ, সাবেক সহ সভাপতি আল্হাজ তৈমুজ আলী , আব্দুল হামিদ চৌধুরী, আকতার হোসেন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের যুগ্ন আহবায়ক মাওলানা শামীম আহমেদ , স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন , যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ , সাবেক ছাত্র বিষায়ক সম্পাদক আবু নাছের শেখ , সহ সাধারন সম্পাদক জাসাজ মো: আরিফ আহমেদ, যুক্তরাজ্য শ্রমিক দলের সভাপতি আবু ছামাদ, সাধারন সম্পাদক নুরুল আফসার, সাংগঠনিক সম্পাদক ফজলে রহমান পিনাক , সৈয়দ হোসেন , মুনিরুল , জাহাঙ্গীর হোসেন সহ অনেক নেতা কর্মীরা উপস্তিত ছিলেন ।।
দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীযতাবাদী ওলামাদলের যুগ্ন আহবায়ক মাওলানা শামীম আহমেদ ।

LEAVE A REPLY