বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি না দিলে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি । যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে আদালতকে ব্যবহার করে সম্পূর্ণ অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে বন্ধী করে রাখা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার (২ মে) যুক্তরাজ্য বি এন পি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে । সমাবেশে বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, সাহেদ উদ্দিন চৌধুরী ,আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, কদর উদ্দিন, তপু শেখ, মোঃ আকলুছ মিয়া, এম এ তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, রোমান আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, নজরুল ইসলাম খান, তুহিন মোল্লা, সোহেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা, ওয়াসিম উদ্দিন, আবু তাহের, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, মো: মঈনুল ইসলাম, মোঃ মাকসুদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, মোঃ রবিউল আলম, মইনুল হক উজ্জল,সোহেল আহমেদ বদরুল,মনসুর হোসেন, ছাজওয়ার হোসেনরাজেদ, ফরহাদ আহমেদ, এম এ আজিম, মারুফ আহমেদ, মোঃ আলিনুর আহমেদ, মোঃ,আরিফুর রহমান খান, জাকারিয়া খান, প্রমুখ।






