খালেদা জিয়ার সুচকিৎিসা ও মুক্তির দাবীতে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ওপর সকল রাজনতৈকি মামলা প্রত্যাহার, কারাগারে বন্দী বিএনপির সকল নেতা-কর্মীর মুক্তির দাবীতে গত ১৫ এপ্রিল, সোমবার ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রর্দশন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবী করেন। । বাংলাদেশের র্বতমান স্বৈরাচারী আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে নানা স্লোগানে মুখরিত করে পুরো পার্লামেন্ট স্কয়ার।

LEAVE A REPLY