প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়েটিকে খুন হতে হলো

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে (১৬) ছুরিকাঘাতে হত্যা করেছে এক কলেজছাত্র (১৭)। খুনের পর ওই ছাত্র পালিয়ে যাওয়ার সময় স্থানীয় স্থানীয় লোকজন আটক করে তাকে পুলিশে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবদে খুনের বিষয়টি স্বীকার করেছে ওই ছাত্র। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই ছাত্রী ও অভিযুক্ত ছাত্র উভয়ে একাদশ শ্রেণিতে পৃথক কলেজে পড়ত। ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল, সে বেশ আগে থেকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করত।

LEAVE A REPLY