তালেবানের সঙ্গে শান্তিচুক্তি কি শেষ পর্যন্ত হচ্ছে

যুক্তরাষ্ট্র ও তালেবানের প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় টানা ১৬ দিনের বৈঠক শেষ করলেন। ১২ মার্চ এ ম্যারাথন বৈঠক শেষে কোনো চুক্তি হয়নি বটে, তবে এ আলোচনা থেকে ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধ অবসানে ভূমিকা রাখতে সক্ষম একটি শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা দেখা গেছে। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তাঁরা ইতিমধ্যেই একটি ‘খসড়া’ দাঁড় করিয়েছেন। এ খসড়ায় দুটি ইস্যু সামনে আনা হয়েছে। একটি হলো আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে আনা। অন্যটি হলো তালেবান আল-কায়েদাসহ সব ধরনের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করবে—এ মর্মে প্রতিশ্রুতি দেওয়া। একই সঙ্গে উভয় পক্ষ একমত হয়েছে, আফগানিস্তানে রক্তপাত বন্ধে অন্যান্য বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা দরকার হবে।

LEAVE A REPLY